ওয়্যারহাউজ সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

পদের নাম:

  • ওয়্যারহাউজ সুপারভাইজার

পদ সংখ্যা: ১ টি

চাকুরীর ধরণ: পূর্ণকালীন

কর্মস্থল: ঢাকা

দায়িত্বসমূহ:

  • ওয়্যারহাউজের দৈনন্দিন কাজ তদারকি, সমন্বয় ও পরিচালনা করা।
  • মুদ্রিত পণ্য গ্রহণ করা এবং সঠিকভাবে লেবেলিং নিশ্চিত করে সুশৃঙ্খলভাবে সংরক্ষণ করা।
  • লজিস্টিক্স এবং সেলস বিভাগের নির্দেশনা অনুযায়ী পণ্য প্যাকেজ ও ডেলিভারির জন্য প্রস্তুত করা।
  • ওয়্যারহাউজ সবসময় পরিষ্কার, নিরাপদ ও সুশৃঙ্খল রাখা।
  • নিয়মিতভাবে স্টক গণনা করা, রেকর্ড আপডেট করা এবং কোনো ঘাটতি বা অমিল থাকলে তা দ্রুত অবহিত করা।
  • পণ্য লোডিং/আনলোডিং কাজে সহায়তা করা এবং পণ্য যথাসময়ে ডেলিভারি টিম বা সেলস টিমের নিকট হস্তান্তর নিশ্চিত করা।

আবেদনের যোগ্যতা:

  • শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম HSC পাশ থাকতে হবে।
  • সংশ্লিষ্ট কাজে ১-২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারে পারদর্শী হতে হবে।
  • মাইক্রোসফট ওয়ার্ড ও এক্সেল ব্যবহারের দক্ষতা থাকতে হবে।
  • প্রার্থীকে কর্মঠ ও প্রাণবন্ত হতে হবে।
  • অফিসের কাজে বিভিন্ন স্থানে যাতায়াত করার মানসিকতা সম্পন্ন হতে হবে।

চাকরির বৈশিষ্ট্যসমূহ:

  • অফিস টাইম: প্রতিদিন ৮ ঘন্টা, সপ্তাহে ৬ দিন।
  • বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।

অন্যান্য সুবিধাসমূহ:

  • সরকারি ছুটি
  • নৈমিত্তিক ছুটি
  • উৎসব বোনাস
  • বার্ষিক বেতন বৃদ্ধি
  • প্রাত্যহিক নাস্তা ও কফি ইত্যাদি

আবেদন প্রক্রিয়া:

  • যোগ্য ও আগ্রহী পুরুষ প্রার্থীগণ নিম্নোক্ত লিংক এর মাধ্যমে আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে:
  • গুগল ফর্ম লিংক: https://go.cracktech.org/warehouse.supervisor.assessment.form

তাছাড়া apply@cracktech.org ঠিকানায় নিম্নোক্ত ফরম্যাটে ইমেইল করতে পারেন

  • অভিজ্ঞতা (কত বছর):
  • কাঙ্ক্ষিত বেতন:
  • Updated CV (attach in the email)

 ইন্টারভিউ প্রক্রিয়াঃ

  • ১ম ইন্টারভিউ: সরাসরি ফোনকল (শুধুমাত্র শর্টলিস্টেডদেরকে কল দেয়া হবে)
  • ২য় ইন্টারভিউ: আমাদের অফিসে উপস্থিত হয়ে লিখিত পরীক্ষা ও সরাসরি ভাইভা (ইন্টারভিউর তারিখ পরে জানানো হবে)